Mastering LinkedIn: Build Your Personal Brand
LinkedIn এমন একটি প্রফেশনাল প্ল্যাটফর্ম, যেখানে আপনি খুব সহজে কর্পোরেট প্রফেশনালদের সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পারবেন। আপনি যে বিষয়গুলো নিয়ে কাজ করেন অথবা যে ফিল্ডে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, LinkedIn-এর মাধ্যমে আপনি সবার সঙ্গে নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। আমরা LinkedIn প্রোফাইল এমনভাবে তৈরি করব, যেন এটি একটি publicly available CV হিসেবে কাজ করে।
LinkedIn-এ নিজের কাজ এবং অভিজ্ঞতাগুলো তুলে ধরার মাধ্যমে আপনি খুব সহজেই নিয়োগকারী (recruiters)-দের নজরে আসতে পারবেন, যা চাকরির ক্ষেত্রে আপনাকে বিরাট সাহায্য করবে। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে — ডিজিটাল যুগে আপনার অনলাইন উপস্থিতিই আপনার পেশাগত বিশ্বাসযোগ্যতা বাড়াতে প্রধান ভূমিকা রাখে।
তাহলে চলুন আজকে জেনে নেই, কীভাবে corporate professionals-দের সঙ্গে কমিউনিকেশন বা কানেকশন তৈরি করার জন্য একটি প্রফেশনাল LinkedIn অ্যাকাউন্ট তৈরি করা যায়, যা আমাদেরকে খুব সহজে অন্যদের থেকে আলাদা করবে।
Mastering LinkedIn: Build Your Personal Brand - বইটি download করুন। ১৬ পেইজের একটি PDF book যা আপনার প্রফেশনাল journey-এর শুরু করবে সবচেয়ে এক্সপার্ট উপায়ে।
PDF Link - https://drive.google.com/file/d/1yiwsOvBwih8bPB8IeRVmhMEWMMoekYhK/view?usp=sharing
একটি LinkedIn প্রোফাইল আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সঠিকভাবে LinkedIn অ্যাকাউন্ট তৈরি করতে পারলে এবং এটি ব্যবহার করতে জানলে সেখান থেকে আপনি চাকরি পাওয়া, ফ্রিল্যান্সিং করা অথবা ক্লায়েন্ট হান্টিং-এর মতো কার্যক্রমগুলো খুব সহজে করতে পারবেন।
উপরের সবগুলো স্টেপ ফলো করে আপনি যখন একটি প্রফেশনাল LinkedIn অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, তখন আপনার দক্ষতা, অর্জন এবং অভিজ্ঞতাগুলো সুন্দরভাবে বিস্তারিতভাবে তুলে ধরতে পারবেন। প্রতিটি সেকশন গুরুত্বসহকারে সম্পূর্ণ করলে অবশ্যই একটি ভালো অ্যাকাউন্ট তৈরি হবে।
অ্যাকাউন্ট তৈরির পরে নিয়মিত পোস্ট করা, নিজের অভিজ্ঞতা শেয়ার করা, অর্জনগুলো তুলে ধরার মাধ্যমে আপনি আপনার একটি ডিজিটাল সিভি অথবা রিজিউমি তৈরি করতে পারবেন।
আপনি যদি একজন উদ্যোক্তা, চাকরিজীবী কিংবা ফ্রিল্যান্সার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে আপনার ইন্ডাস্ট্রির বিভিন্ন সফল মানুষের সাথে কানেকশন বিল্ড-আপ করতে হবে এবং তাদের সাথে পরিচিত হতে হবে। এটি আপনাকে আপনার ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত হতে সাহায্য করবে।
